সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)
মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যত নবী-রাসূল
পাঠিয়েছিলেন সকলেই কিন্তু মর্যাদার দিক দিয়ে এক সমান ছিলেন না। তবে
অসংখ্য দলীল প্রমাণে পাওয়া যায় যে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)
সকল নবী ও রাসুলের চেয়েও শুধু অনেক মর্যাদাশালীই ছিলেন না বরং সকল
নবী রাসুলগণের নেতা ছিলেন। এ জন্য তার এক উপাধি ছিল “সাইয়্যেদুল
মুরসালীন” এবং আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) প্রথম সৃষ্টিতেই নবী
ছিলেন। এ ব্যাপারে তিনি পবিত্র হাদীস শরীফে ইরশাদ করেন।“আমি তখন
হতেই নবী যখন আদম (আঃ) পানি এবং মাটির মাঝে ছিলেন।” এসব
আলােচনা হতে বুঝা গেল, নবী মুহাম্মদ মুস্তফা (সাঃ) সর্বপ্রথম ও সর্বশেষ নবী।
তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে মহান আল্লাহ্ তা'আলা পবিত্র কোরআনে ঘােষণা করেন—
“হে নবী (সাঃ)! আপনি বলে দিন, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে
আসমান-জমিন কিছুই সৃষ্টি করতাম না।”
মহান আল্লাহ্ রাব্বল আলামীন যুগে যুগে অসংখ্য নবী- রাসূল
পাঠিয়ে মানব
জাতিকে সঠিক পথ নির্দেশ করেন। যে সকল মানব জাতি ঐ সকল
নবী-রাসূলগণের প্রদর্শিত পথে পরিচালিত হয়েছেন তারাই ধন্য হয়ে ইহকালীন
জীবনে উন্নতি এবং পরকালীন জীবনে মুক্তিলাভে ধন্য হয়েছেন। পূর্ববর্তী
নবী-রাসূলগণও তাঁদের উম্মতদিগকে সর্বশেষ নবী মুহাম্মদ (সাঃ)-এর আগমনের
শুভ সংবাদ প্রদান করেছেন এবং বলেছেন যে, তিনি আমার চেয়েও অনেক অনেক
গুণ বেশি নির্যাদাসম্পন্ন হবেন।

Comments
Post a Comment